কয়রা উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক ইনকিলাব প্রতিনিধি মোস্তফা শফিকুল ইসলাম করোনায় আকান্ত হয়ে নিজ বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন। তিনি ইতিপর্বে ১ম ও ২য় দফায় কয়রা উপজেলা স্বাাস্থ্য কমপ্লেক্স থেকে করোনার টিকা গ্রহন করেছেন। জানা গেছে সাংবাদিক মোস্তফা শফিকুল ইসলাম ঢাকায় যাওয়ার পুর্বে গত ১৪ জুলাই কয়রা সরকারি হাসপাতাল থেকে করোনার পরীক্ষা করান। পরীক্ষায় তার করোনায় পজেটিভ ধরা পড়ে। সেখান থেকে তিনি নিজ বাড়িতে অবস্থান করছেন। সাংবাদিক মোস্তফা ইসলাম বলেন, গত ১০ মার্চ করোনার প্রথম ড্রোস ও ৯ মে করোনার দ্বিতীয় ড্রোস টিকা গ্রহন করেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুদীপ বালা বলেন, টিকা নেওয়ার পরেও মানুষ করোনায় আক্রান্ত হতে পারে। তবে এ বিষয়ে চিন্তার কোন কারণ নেই। এদিকে সাংবাদিক মোস্তফা শফিকুল ইসলামের সুস্থতা কামনা করে বিবৃতি দিয়েছেন কয়রা উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ সহ বিভিন্ন রাজনৈতিক ও সামজিক সংগঠনের নেতৃবৃন্দ।
কয়রায় ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন
এফএনএস (মোঃ রিয়াছাদ আলী; কয়রা, খুলনা) :
ভূমি সেবা ডিজিটাল,বদলে যাচ্ছে দিনকাল” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কয়রা উপজেলা ভূমি অফিসের আয়োজনে সপ্তাহ ব্যাপী ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। গতকাল ১৫ জুন বেলা ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে ভুমি সেবা সপ্তাহ কার্যক্রম উদ্বোধন করেন কয়রা উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম শফিকুল ইসলাম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাস। উদ্বোধন অনুষ্ঠানে জাননো হয় যে, সারা দেশে অনলাইন ভিত্তিক ভূমি উন্নয়ন কর পরিশোধ সংক্রান্ত ডাটা এন্ট্রি কার্যক্রম শুরু করা হয়েছে। এখন থেকে সকল ভূমি মালিকরা তাদের তথ্যাদি ইউনিয়ন ভূমি অফিসে জমা দিয়ে ডিজিটাল পদ্ধতিতে ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে পারবে। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কয়রা সদর ইউপি চেয়ারম্যান মোহাঃ হুমায়ুন কবির, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ দাউদ আলী মোল্যা, কয়রা উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি শেখ মনিরুজ্জামান মনু, উপজেলা সাইক্লিং গ্রুপের সভাপতি প্রভাষক বিদেশ রঞ্জন মৃধা,ভূমি অফিসের সার্টিফিকেট পেশকার মোঃ আনিছুর রহমান, ভারপ্রাপ্ত নাজির সুজন কুমার পাল, অফিস সহকারী মেহেরুন নেছা প্রমুখ।