ঝিনাইদহের কালীগঞ্জে আড়াই মাস পর করোনায় মাহাবুবুর রহমান (৩৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টার দিকে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু। মাহাবুবুর রহমান কালীগঞ্জ শহরের ১০ তলা ভবনের সালমান ফার্মেসীর স্বত্ত্বাধিকারী ও চৌগাছা উপজেলার বাদেখানপুর গ্রামের আয়ুব আলীর ছেলে। তিনি কালীগঞ্জ শহরের নিশ্চিন্তপুর এলাকার বাসিন্দা।
নিহতের ফুফাতো ভাই শাহীন হোসেন জানান, গত তিন দিন আগে ভাইয়ার নমুনা পরীক্ষায় করোনা পজেটিভ আসে। যশোর সদর হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি ছিলেন। উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার সকালে ঢাকায় নিয়ে যাওয়ার পথে ফেরীঘাটে মারা যান।
ঝিনাইদহে গত ২৪ ঘন্টায় ৬০ নমুনা পরীক্ষায় ৩৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এরমধ্যে ঝিনাইদহ সদরে ৭, শৈলকুপায় ৯, কালীগঞ্জে ৭ ও হরিণাকুন্ডুুতে ১১ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত ৩১৫৪, সুস্থ হয়েছেন ২৮২০ জন। এ পর্যন্ত করোনায় প্রœ হারিয়েছেন ৬১ জন।
সর্বশেষ গত ৪ এপ্রিল ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বেজপাড়া গ্রামের রহিমা খাতুন খুলনা মেডিকেল কলেজে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বরন করেন।