বরগুনার তালতলী উপজেলার শারিকখালী ইউনিয়নের কচুপাত্রা বাজারের ১৩ টি দোকান সোমবার রাত ৯ টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে।
স্থানীয়রা জানান, কচুপাত্রা বাজারে কসমেটিকসের একটি দোকানে গত চার পাঁচ দিন ধরে বন্ধ ছিল ওই দোকানের মালিক কসমেটিকসের মাল আনতে ঢাকায় গেছে। তাদের ধারণা ওই দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুন লেগেছে যার কারণে আশেপাশের প্রায় ১৩ টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। প্রায় ৪৫ মিনিট ধরে আগুন জ¦লছিল পরে স্থানীযয়রা দেড় ঘন্টা ধরে চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ফায়ার সার্ভিস পৌঁছে গেলেও কোনো কাজে আসেনি। ঠিক সময় মত ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আসলে ক্ষতি অনেকটা কম হতো বলে জানান স্থানীয়রা।
আগুন লাগার বিষয়টি জানতে পেরে ওই দিন রাতেই তালতলী উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও), উপজেলা চেয়ারম্যান ও তালতলী থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) ঘটনাস্থল পরিদর্শন করেন।