কয়রা-পাইকগাছার সংসদ সদস্য আলহাজ¦ মোঃ আক্তারুজ্জামান বাবু বলেছেন, বর্তমান সরকার উন্নয়নমুখী সরকার। উন্নয়নমূলক নানা কর্মকা-ে আওয়ামী লীগ সরকার সর্বাধিক গুরুত্ব দিচ্ছে। আজ শেখ হাসিনা আছে বলে এত উন্নয়ন। কারণ শেখ হাসিনার স্বপ্ন এ দেশকে একটি উন্নত সমৃদ্ধ রাষ্ট্র হিসাবে গড়ে তোলা। সেই লক্ষ্য নিয়েই তিনি দেশ ও দেশের মানুষের জন্য নিরলস ভাবে পরিশ্রম করে চলেছেন। সোমবার দিন ব্যাপী কয়রা উপজেলার বিভিন্ন ইউনিয়নে ভৃ-পৃষ্ঠস্থ পানি সংরক্ষনের জন্য জলাধার-পুকুর পুনঃখনন কাজের উদ্বোধন কালে প্রধান অতিথি বক্তব্য তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, আপনাদের স্বপ্ন টেঁকসই বেঁড়িবাধ ইনশাআল্লাহ আগামী শুকনা মৌসুমে কাজ শুরু করা হবে। দিনব্যাপী সংসদ সদস্য আলহাজ¦ মোঃ আক্তারুজ্জামান বাবু উন্নয়ন মুলক কর্মকা- উদ্বোধনের কর্মসূচীর মধ্যে পল্লী অঞ্চলে পানি সরবরাহ প্রকল্পের অধিনে পুকুর খনন/পুনঃখননের মাধ্যমে সুপেয় পানি সরবরাহের জন্য ও ভূপৃষ্ঠস্থ পানি সংরক্ষণর নিমিত্তে সকাল ১১ টায় উপজেলার আমাদী ইউনিয়নের চান্নির চক এল সি মাধ্যমিক বিদ্যালয়ের পুকুর, সাড়ে ১১ টায় উত্তর খেওনা মিষ্টি পুকুর, দুপুর সাড়ে ১২ টায় মহেশ্বরীপুর ইউনিয়নের মহেশ্বরীপুর মাধ্যমিক বিদ্যালয় পুকুর, বেলা ১ টায় কয়রা সদর ইউনিয়নের মদিনাবাদ ভূমি অফিস পুকুর, দুপুর ২ টায় ৪ নং কয়রা জেলা পরিষদের পুকুর, এরপর উত্তর বেদকাশী ভূমি অফিস পুকুরের খনন কাজের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ এস এম শফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাস, কয়রা উপজেলা আওয়ামী লীগের সভাপতি জি এম মোহসিন রেজা, কয়রা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি একে এম ফজলুল হক, যুগ্ম সাধারন সম্পাদক জাফরুল ইসলাম পাড়, আওয়ামী লীগ নেতা ও অধ্যাক্ষ চয়ন কুমার রায়, ইউপি চেয়ারম্যান আমীর আলি গাইন, আলহাজ¦ সরদার নূরুল ইসলাম কোম্পানী, এইচ এম হুমায়ুন কবির, আওয়ামী লীগ নেতা, গণেশ চন্দ্র মন্ডল, নির্মল কুমার দাষ, জেলা যুবলীগ নেতা হারুন অর রশিদ, শামীম সরকার, উপজেলা যুবলীগ নেতা জিয়াউর রহমান জুয়েল, এ্যাড. আরাফাত হোসেন, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আমিনুল হক বাদল, সহ-সভাপতি তরিকুল ইসলাম প্রমুখ।