রাজশাহীর বাঘায় হিরোইনসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সোমবার দুপুরে (১৪ জুন) বাঘা পৌরসভার সামনে থেকে তাদের আটক করা হয়।
জানা যায়, লালপুর উপজেলার বিদিরপুর গ্রামের মোকাদ্দেস আলীর ছেলে ভ্যান চালক হাসান আলী (৪০) ও বসন্তপুর গ্রামের শরিফুল ইসলামের ছেলে মাহাবুল ইসলাম (২০) ভ্যান যোগে ১৪ পুরিয়া হিরোইন নিয়ে তারা নিজ এলাকায় যাচ্ছিল। এ সময় তারা বাঘা পৌরসভার সামনে পৌছলে বাঘা থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করে।
বাঘা থানার উপপরিদর্শক (এস আই) মাহফুজ আলী বলেন, তাদের আটকের পর তল্লাশি করে হাসান আলীর কাছে থেকে ৮ পুরিয়া ও মাহাবুল আলমের কাছে থেকে ৬ পুরি হিরোইন উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে বাঘা থানা কর্মকর্তা ইনচার্জ(ওসি) নজরুল ইসলাম জানান, আটককৃতদের নামে মাদক দ্রব্য আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।