চিরিরবন্দরে মামুদপুর গ্রামের মুন্সিপাড়ায় মসজিদের উন্নয়নমূলক চলমান সংস্কার কার্যক্রম পরিদর্শন করা হয়েছে।
গতকাল ১৪ জুন সোমবার দুপুর ২ টায় উপজেলার আব্দুলপুর ইউনিয়নের মামুদপুর গ্রামের মুন্সিপাড়ায় মসজিদের উন্নয়নমূলক সংস্কার কার্যক্রম পরিদর্শন করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনবন্ধু অধ্যক্ষ মোঃ আহসানুল হক মুকুল। এ সময় আব্দুলপুর ইউপি চেয়ারম্যান আলহাজ মোঃ ময়েন উদ্দিন শাহ, ঈসবপুর ইউপি চেয়ারম্যান আবু হায়দার লিটন, চিরিরবন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোরশেদ উল আলম, আব্দুলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মোখলেছুর রহমান, যুবলীগ নেতা মোজাহেদুল ইসলাম দুলালসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।