খুলনার পাইকগাছায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছবিরন (৩৮) নামে গৃহবধূর মাথা রড দিয়ে ফাঁটিয়ে দিয়েছে এক যুবক। এলাকাবাসী তাকে উপজেলা সরকারী হাসপাতালে ভর্তি করেছে। এ ঘটনায় থানায় অভিযোগ হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার সকাল ৮টায় শ্যামনগর গ্রামে।
স্থানীয় ইউনুছ শেখের স্ত্রী সরবানু জানান, নজরুল শেখের ছেলে হাফিজুরের সাথে ফসিয়ারের স্ত্রীর রাস্তায় গরু বাঁধা নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায় কোনো কিছু বুঝে ওঠার আগেই হাফিজুর লোহার রড দিয়ে মাথায় বাড়ী মারে। তাতে তার মাথা ফেঁটে যায় ও মাটিতে লুটিয়ে পড়ে। একই এলাকার হারুন শেখের স্ত্রী ছাবিনা জানান, তারা সরকারী রাস্তার উপর গরু বেঁধে রাখে। কোনো লোক ভালো জামা পরে কোথাও যেতে পারে না। গবর বা প্রসবে জামা কাপড় নষ্ট করে দেয়। এ সমস্ত নিষেধ করায় এ ঘটনা ঘটিয়েছে। ফসিয়ার জানিয়েছেন মারাত্মক রক্তাক্ত অবস্থায় আমার স্ত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাথায় চারটি সেলাই দেওয়া হয়েছে। এ বিষয় হাফিজুর শেখ জানান, সকালে ফসিয়ার ও তার স্ত্রী আমার পরিবারকে বিভিন্ন প্রকার গালিগালাজ করে এবং আমার স্ত্রীকে মারপিট করে। এ ঘটনাটি কে ঘটিয়েছে তা আমি জানি না। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। থানার কর্মকর্তা ইনচার্জ মো. এজাজ শফী জানান, বিষয়টি নিয়ে অভিযোগ হয়েছে। আইনগত ব্যবস্থা নেয়া হবে।