খুলনার পাইকগাছায় স্কুল ছাত্রীকে উত্ত্যক্ত ও মেয়ের পিতাকে মারপিট করার অভিযোগে রিংকু (১৭) নামে এক যুবককে ভ্রাম্যমাণ আদালত বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে। যুবক উপজেলার মালত গ্রামের কবির হোসেনের ছেলে। দীর্ঘদিন ধরে সে শ্রীকন্ঠপুর গ্রামের শহিদুল ইসলামের ১৫ বছরে মেয়েকে উত্ত্যক্ত করে আসছে। তার ছবি নেটে ছেড়ে ব্লাক মেইল করার চেষ্টা করে। এর প্রতিবাদ করায় শহিদুল ইসলামকে মারপিট করলে ছাত্রীর বাবা উপজেলা নির্বাহী অফিসারের কাছে প্রতিকার চেয়ে আবেদন করে। এ প্রেক্ষিতে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও এবিএম খালিদ হোসেন সিদ্দিকী যুবকের বাড়ীতে যেয়ে রোববার রাত ৮ টায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। নারীর ব্যক্তিগত গোপণীয় অধিকার লংঘনের দায়ে ৫০৯ ধারা মোতাবেক যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।