রাজশাহীর বাঘায় প্রতœতাত্ত্বিক নিদর্শন ৫০০ বছরের পুরনো বাঘা শাহী মসজিদ। এ মসজিদের শিলালিপিতে আমের ঐতিহ্য বহন করছে।
১৫২৩-১৫২৪ খ্রিস্টাব্দে (হিজরি-৯৩০) হোসেন শাহের পুত্র নুসরাত শাহ শাহী মসজিদ নির্মাণ করেন। এ শাহী মসজিদের শিলালিপিতে আমের টেরাকোটা অংকিত আছে, যা থেকে প্রমাণিত হয় বাঘার আমের সুখ্যাতি প্রাচীন আমল থেকে স্বীকৃত। তাই এ উপজেলার আম বিশ্বে পরিচিতি করতে ব্র্যান্ডিং কম্পিটিশন শুরু করা হয়েছে। উপজেলা প্রশাসনের সহযোগিতায় কৃষি অফিসের ব্যবস্থাপনায় ১০ জুন থেকে ২০ জুন পর্যন্ত এ কম্পিটিশন চলবে।
জানা যায়, জেলায় ১৭ হাজার ৯৪৩ হেক্টর আমবাগানের মধ্যে বাঘা উপজেলায় ৮ হাজার ৫৭০ হেক্টর জমিতে আমবাগান রয়েছে। উপজেলায় উল্লেখযোগ্যে আমের মধ্যে গোপাল ভোগ, হিমসাগার, আ¤্রপালি, ল্যাংড়া, তোতাপরি, ফজলি, লখনা। এই আম রপ্তানি করা হচ্ছে ইংল্যান্ড, নেদারল্যান্ড, সুইডেন, নরওয়ে, পর্তুগাল, ফ্রান্স, রাশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে।
এই আম বিশ্বে পরিচিতি ঘটানোর জন্য ১০ দিনব্যাপী এ উদ্যোগ নেয়া হয়েছে। এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি।
এ আয়োজনের মধ্যে উত্তম কৃষি ব্যবস্থাপনা ও নীতিমালা অনুসরণ করে ৮টি শর্ত আরোপ করা হয়েছে। এ শর্তে যারা জয়ী হবেন তারা পাবেন আকর্ষণীয় পুরস্কার।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা শফিউল্লাহ সুলতান বলেন, ইতোমধ্যে বাঘার আম দেশে পরিচিত অর্জন করেছে। এ আমের ইতিহাস, ঐতিহ্য ও নিরাপদ আম উৎপাদ এবং বিশ্বে পরিচিত করতে ব্র্যান্ডিং কম্পিটিশন শুরু করা হয়েছে। ইতোমধ্যে যুক্তরাষ্ট্রে ৫ টনের দুটি চালান দেয়া হয়েছে।