ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে আইন-শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নিবার্হী কর্মকর্তা হালিমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় কমিটির উপদেষ্টা ও উপজেলা চেয়ারম্যান ডাঃ রাফি উদ্দিন আহমেদ,উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ ফজলে ইয়াজ,মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার,নবাগত থানার কর্মকর্তা ইনচার্জ হাবিবুল্লাহ সরকার,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ অভিজিৎ রায়সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আইনশৃংখলা কমিটির সসদ্যগণ বক্তব্য রাখেন। সভায় বক্তারা আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রনের পাশাপাশি সরকারি খাস জমি অবৈধ দখল-উচ্ছেদ,মাদক-জুয়া,চুরি-ডাকাতি,বাল্যবিবাহ,যৌতুক,নারী-নির্যাতন,ইভটিজিংসহ আইনশৃংখলা বিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে গুরুত্ব আরোপ করেন ও সিদ্ধান্ত গৃহীত হয়। মাসিক সভায় নবাগত ওসি হাবিবুল্লাহ সরকার বলেন আমার সর্বপ্রথম কাজ হবে সাধারণ জনগনের আস্থার প্রতীক হিসেবে নিজেকে উপস্থাপন করা। পাশাপাশি আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের সার্বিক সহযোগিতায় কামনা করেন।
সভায় নবাগত ওসি হাবিবুল্লাহ সরকারকে উপজেলা চেয়ারম্যান ডাঃ রাফিউদ্দিন আহমেদ ও ইউএনও হালিমা খাতুন ফুল দিয়ে বরণ করে নেন।