নওগাঁর ধামইরহাট-পত্নীতলা আসনের গণমানুষের জনপ্রিয় নেতা, সাবেক হুইপ ও নওগাঁ-২ আসনের সংসদ সদস্য মো. শহীদুজ্জামান সরকার এম.পি আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের সভাপতি মনোনীত হয়েছে। ১৪ জুন জাতীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক তাঁকে এক পদের দায়িত্ব অর্পন করা হয়। সাংসদ শহীদুজ্জামান সরকারের একান্ত সহকারী মিজানুর রহমান রানা প্রতিবেদককে এ তথ্য নিশ্চিত করেন। এর আগে এম.পি শহীদুজ্জামান সরকার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পালন করছিলেন। ইতঃপূর্বে ১০ম জাতীয় সংসদে তিনি হুইপের দায়িত্ব সফলতার সাথে পালন করেছেন।
এই খবরে দলীয় ধামইরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলদার হোসেন, সাধারণ সম্পাদক, অধ্যক্ষ মো. শহীদুল ইসলাম, যুগ্ম সম্পাদক ওবায়দুল হক সরকার, পৌর মেয়র আমিনুর রহমান, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী, ভাইস চেয়ারম্যান ও যুবলীগ সম্পাদক সোহেল রানা, উপজেলা ছাত্রলীগ সভাপতি আবু সুফিয়ান, পৌর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি পাস্কায়েল হেমরমসহ দলীয় নেতাকর্মী ও সমর্থকরা আনন্দ প্রকাশ করে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।
নতুন দায়িত্বপ্রাপ্ত আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের সভাপতি শহীদুজ্জামান সরকার এম.পি বলেন, ‘ বাংলাদেশের ২০ কোটি মানুষের অভিভাবক মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ে দায়িত্বপালনকালীন সময়ে সততা ও নিষ্ঠার সহিত যে ভাবে দায়িত্ব পালন করেছি, তেমনি ভাবে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ে সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় দায়িত্ব পালন করে যাবো ইনশাআল্লাহ।’