সুন্দরবন খুলনা রেঞ্জের অধিনস্থ হায়াতখালী বন টহল ফাঁড়ির কলখালী খাল এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে কাঁকড়া ধরার অপরাধে ১ জেলেকে আটক করেছে বন বিভাগ। এ সময় ১ টি ডিঙ্গি নৌক সহ কাঁকড়া উদ্ধার করা হয়। জানা গেছে হায়াতখালী বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ছানা রঞ্জন পালের নেতৃত্বে অভিযান চালিয়ে গত শনিবার বিকাল ৫ টার দিকে নৌকা ও অবৈধ কাঁকড়া সহ তাকে আটক করা হয়। আটককৃত জেলে হলেন কয়রা উপজেলার তেতুলতলারচর গ্রামের মৃত্যু ফরমান আলীর পুত্র লেয়াকাত গাজী (৫৫)। অভিযান জানতে পেরে তার সাথে থাকা অন্যজন পালিয়ে যেতে সক্ষম হয়। খুলনা রেঞ্জের সহকারি বন সংরক্ষক (এসএিফ) মোঃ আবু সালেহ বলেন, এ ব্যাপারে বন আইনে মামলা হয়েছে। আটক জেলে লেয়াকাতকে কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।