দিনাজপুরের বীরগঞ্জে ২০২০-২০২১ (৩য় পযার্য়) অর্থ বছরের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর গ্রামীণ অবকাঠামো সংস্কার কর্মসূচির আওতায় সিসি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
রোববার (১৩জুন) বেলা ১১টায় উপজেলার মরিচা ইউনিয়নের অজিবুলের বাড়ী হতে মজিবুরের বাড়ির অভিমুখী পর্যন্ত ৫ লক্ষ টাকা ব্যয়ে ১২৫ মিটার সিসি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবদুল কাদের।
এসময় মরিচা ইউপি চেয়ারম্যান ও মরিচা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাহারুল ইসলাম চৌধুরী হেলাল,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ছানাউল্লাহ্, উপ-সহকারী প্রকৌশলী মোঃ মিজানুর রহমান মিজান, ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি বুলবুল চৌধুরী, ইউপি সদস্য মো.মোজাম্মেল হক, ইউপি সদস্য মমতাজ আলী, ইউপি সদস্য কাবিরুল ইসলাম শাহ্, আবদুল রাজ্জাক মাস্টার, সাংবাদিক ছকিমুদ্দিন, মোশারফ হোসেন, রনজিৎ সরকার রাজ, মো. তোফাজ্জল হোসেন সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।