ব্যাচ -৮৮ বরগুনা জিলা স্কুলের পক্ষ থেকে রোববার সকালে সদর হাসপাতাল সড়ক এলাকায় লাভলী নামের এক প্রতিবন্ধি নারীকে সেলাই মেশিন উপহার দেওয়া হয়।তার বাড়ি সদর উপজেলার মাইঠা গ্রামে।স্বামী রিকসা চালক।তার এক ছেলে,এক মেয়ে।
উপহার প্রদান করেন বরগুনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সিবিডিপির নির্বাহী পরিচালক জাকির হোসেন মিরাজ।এ সময়ে উপস্থিত ছিলেন সংগঠনের সমন্বয়ক ও বরগুনা জেলা প্রিন্ট মিডিয়া সাংবাদিক ফোরামের সাধারন সম্পাদক হাফিজুর রহমান জাফরুল হাসান,জাহাঙ্গির কবির,আসাদুজ্জামান,মহিউদ্দিন বাচ্চু।