আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের বেউলায় একটি মাদারাসার নির্মান কাজ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বাদ জুম্মা কাজের উদ্বোধন করেন বুধহাটা ইউপি চেয়ারম্যান।
বুধহাটা ইউনিয়নের বেউলা উত্তর পাড়া বায়তুল মামুর জামে মসজিদে জুম্মার নামাজ আদায় শেষে মসজিদ সংলগ্ন মাদ্রাসার কাজ শুভ উদ্বোধন করেন, বুধহাটা ইউপি চেয়ারম্যান ইঞ্জিঃ আ ব ম মোছাদ্দেক। এ সময় মসজিদের সকল মুসুল্লিবৃন্দ উপস্থিত ছিলেন।