করোনা ভাইরাসের দ্বিতীয় ডোজের টিকা নিয়েছিলেন এপ্রিল মাসে। আর জুন মাসে এসে সেই করোনা ভাইরাসে আক্রান্ত হলেন কলারোয়া উপজেলা আ.লীগের সভাপতি চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন ও তার সহধর্মিনী উপজেলা মহিলা আ.লীগ সভানেত্রী প্রভাষক সুরাইয়া ইয়াসমিন রত্না। শনিবার (১২জুন) কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এন্টিজেন কিটসে তাদের করোনা শনাক্ত হয়। বিষয়টি নিশ্চিত করে কলারোয়া হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডাঃ শফিকুল ইসলাম জানান, এন্টিজেন কিটসে প্রাথমিকভাবে করোনা পিজিটিভ হয়েছে। তাদের সংগৃহীত নমুনা পিসিরআর ল্যাবে পাঠানো হয়েছে।