সাতক্ষীরার কলারোয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ১১ জুয়াড়ীকে আটক করেছে। শনিবার (১২জুন) সকালে কলারোয়া থানার কর্মকর্তা ইনচার্জ মীর খায়রুল কবীর জানান,তার নেতৃত্বে এসআই রঞ্জন কুমার মালোসহ সঙ্গীয় ফোর্স এর সহায়তায় উপজেলার সোনাবাড়ীয়ার বারেকের মোড় সংলগ্ন সিরাজুল শেখের মুদি দোকানের চালার নিচে জুয়া খেলা অবস্থায় সোনাবাড়ীয়া এলাকার আফসার আলী গাইনের ছেলে আবুল খায়ের (৪২), সোহরাব শেখের ছেলে সিরাজুল শেখ (৫০), মাওলা বক্স এর ছেলে রফিকুল গাজী (৫০), মাওলা বক্স গাজীর ছেলে শফিকুল গাজী (৪৫), আঃ মাজেদ বিশ্বাসের ছেলে সোহাগ হোসেন বিশ্বাস (২৪), আবদুর রশিদ গাজীর ছেলে পিন্টু রহমান (২৫), রওশন আলী সরদারের ছেলে আশরাফুল সরদার (৩৮), রশিদ গাজীর ছেলে মিন্টু গাজী (৩১), মিয়ারুল গাইনের ছেলে ফারুক হোসেন (৩৩), বলিয়ানপুরের আশরাফ সরদারের ছেলে মাসুদ রানা (২৭), ব্রজবাকসার আজিজুল ইসলাসের ছেলে আলমগীর হোসেন (৩৩) কে শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে আটক করা হয়। এ বিষয়ে কলারোয়া থানায় একটি মামলা হয়েছে।