বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৪০তম শাহাদাৎবাষিকী উপলক্ষে ঘূর্ণিঝড় ইয়াটসে ক্ষতিগ্রস্ত কালিগঞ্জের মথুরেশপুর ইউনিয়নের হাড়দ্দহা গ্রামে জনকল্যাণার্থে গভীর নলকূপ স্থাপন করে দিলেন যুক্তরাজ্য প্রবাসী, জাতীয়তাবাদী যুবদল যুক্তরাজ্য শাখার তথ্য ও গবেষণা সম্পাদক বিশিষ্ট সমাজসেবক শেখ নাসিরউদ্দীন। শনিবার (১২ জুন) সকাল ১১ টায় উপজেলা বিএনপি’র একটি প্রতিনিধি দল নির্মাণ কাজ পরিদর্শন করেন। এতে নেতৃত্ব দেন উপজেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক, জেলা যুবদলের সহ-সভাপতি ও উপজেলা যুবদলের সাবেক সভাপতি ডা. শফিকুল ইসলাম বাবু। এ সময় উপস্থিত থেকে প্রতিনিধিত্ব করেন জেলা যুবদলের যুগ্ম সম্পাদক ও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রভাষক সাইফুল ইসলাম, উপজেলা বিএনপি’র অন্যতম নেতা আনিছুর রহমান হাবিবুল্লাহ, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রেদওয়ান ফেরদৌস রনি, সাবেক যুগ্ম সম্পাদক ও জেলা ছাত্রদল নেতা হাফিজুর রহমান, সাবেক সহ-সাধারণ সম্পাদক মোঃ ইমরান আলী, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও স্বেচ্ছাসেবক দল নেতা শেখ শামিম, সাবেক প্রচার সম্পাদক মীর শাহিনুর রহমান, যুক্তরাজ্য প্রবাসী শেখ নাসিরউদ্দীন এর ছোট ভাই ডা. শেখ নাদির আহমেদ প্রমুখ। সমন্বয়কারীর দায়িত্ব পালন করেন উপজেলা যুবদল নেতা মাহবুবুর রহমান শিমুল। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।