আগামী ২১ জুন সেতাবগঞ্জ পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের প্রচার প্রচারনায় মুখরিত হয়ে উঠেছে দিনাজপুরের সেতাবগঞ্জ পৌর এলাকা।
শনিবার বৃষ্টি উপেক্ষা করেই পাড়া মহল্লায় প্রার্থীদের গণসংযোগের পাশাপাশি মাইকিং চলছে বেশ জোরেসরে। চলছে ্রারনা। প্রাতিটি ভোটারের দ্বারে দ্বারে পৌছাতে দিন রাত এক করছেন প্রার্থীরা। তবে স্বাস্থ্য বিধি মানা হচ্ছে না সেভাবে। সময় যত ঘনিয়ে আসছে প্রচারনা ততই বাড়ছে। অন্যদিকে, শহরের অধিকাংশ পাড়া মহল্লার রাস্তাঘাটে অলিতে গলিতে পোষ্টারে ছেয়ে গেছে।
মেয়র পদে আওয়ামী লীগের মনোনীত নৌকা মার্কার মেয়র পদপ্রার্থী মোঃ আসলাম গণসংযোগে অন্যান্য প্রার্থীর চেয়ে এগিয়ে রয়েছেন। প্রতিদিনই দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে তিনি পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ড চষে বেড়াচ্ছেন। দলীয় সমন্বয় ও বিভিন্ন সামাজিক সংগঠনের পাশাপাশি তিনি নিজেও প্রচারনার কাজে ব্যস্ত পার করছেন। তার সমর্থনে পৌরসভার ৯টি ওযার্ডে দলের নেতাকর্মীদের মাঠে নামানো হয়েছে। তবে অন্যরাও কৌশলে প্রচারনা চালিয়ে যাচ্ছেন।
সেতাবগঞ্জ পৌরসভা নির্বাচনে এবার ৫ জন মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। দলীয়ভাবে আওয়ামী লীগের নৌকা মার্কার মোঃ আসলাম ও ওয়াকার্স পার্টির হাতুড়ি মার্কা কমরেড রশিদুল ইসলাম বাকী ৩ জন সতন্ত্র প্রার্থী হলেন, সাবেক শ্রমিক নেতা মোঃ হাবিবুর রহমান দুলাল নারিকেল গাছ, মোঃ নাহিদ পাশা চৌধুরী জগ মার্কা, নাজমুন নাহার মুক্তি মোবাইল মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়াও ৯টি ওয়ার্ডে ৪৬ জন ওয়ার্ড কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।