আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী মোঃ হায়দার আলী মোড়লের (মোটরসাইকেল প্রর্তীকের) প্রচারণার জন্য বিভিন্ন স্থানে টাঙ্গানো প্যানা, পোষ্টার ছিড়ে ফেলার আভিযোগ পাওয়া গেছে। শুক্রবার দিঘলিয়া থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন।
আভিযোগে জানা যায়, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দিঘলিয়া উপজেলার দিঘলিয়া সদর ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোঃ হায়দার আলী মোড়লের (মোটরসাইকেল) প্রতীকের প্যানা মুয়াজ্জেল শেখের পুত্র মাঝারুল ইসলাম (পরান), চিনা শেখের পুত্র রবিউল ইসলামের নেতৃত্বে অজ্ঞাত ৭/৮ জন বিভিন্ন স্থানে প্রচারের জন্য টানানো প্যানা ছিড়ছিলো। তাদের বাঁধা দিলে প্রিন্স ও তুহিনকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে ও ধারালো অস্ত্র প্রদর্শন করে ভয়-ভীতি সহ হুমকি প্রদান করে। এ বিষয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য দিঘলিয়া থানায় মোঃ হায়দার আলী মোড়ল অভিযোগ দাখিল করেছেন। দিঘলিয়া থানা কর্মকর্তা ইনচার্জ আহসান উল্লাহ চৌধুরী বলেন, অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।