বগুড়ার নন্দীগ্রাম থানার নবাগত কর্মকর্তা ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ যোগদানের পরে উপজেলা প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। এর আগে তিনি শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) হিসেবে কর্মরত ছিলেন।
শনিবার (১২ জুন) দুপুরে নবাগত কর্মকর্তা ইনচার্জ আবুল কালাম আজাদ তার কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে নবাগত ওসি আবুল কালাম আজাদ বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। পুলিশ ও সাংবাদিক কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে সমাজ থেকে মাদক, সন্ত্রাস, ধর্ষণ, নারী নির্যাতন, বাল্যবিবাহ, চাঁদাবাজিসহ সব অপরাধ কমে যাবে। সর্বস্তরের জনগণের জন্য ওসি’র দরজা সব সময় খোলা থাকার প্রতিশ্রুতিও দেন তিনি।
মতবিনিময় সভায় উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফজলুর রহমান, সাধারন সম্পাদক বকুল হোসেন, যুগ্ম-সম্পাদক সহকারী অধ্যাপক জুলফিকার আলী, দপ্তর সম্পাদক ফারুক কামাল, নির্বাহী সদস্য নাজির হোসেন, আখতার হোসেন দুলাল, নজরুল ইসলাম, আবদুল হাকিম, আবু হানিফ উপস্থিত ছিলেন।