দিঘলিয়ায় পূর্ব শত্রুতার জের ধরে শান্ত (১৮) নামে এক যুবককে চিহ্নিত সন্ত্রাসী কুপিয়ে খুন জখম করেছে। দিঘলিয়া থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গতকাল রাতে দিঘলিয়া উপজেলার সেনহাটি মদিনা মসজিদ এলাকায় মিজানের পুত্র মাইনুল ( ২৫) নামক দুর্র্ধষ চিহ্নিত সন্ত্রাসীর হাতে মুরাদের পুত্র শান্ত (১৮)
গুর“তর খুন জখম হয়েছে। নেশা দ্রব্যের আমদানি, কেনাবেচা ও টাকা ভাগাভাগিই এ দন্দের কারণ বলে জানা যায়। মাঈনুলের বির“দ্ধে এলাকায় নানা অভিযোগ রয়েছে। এলাকায় মাঈনুল মাদক ও ইয়াবা সম্রাট ও চিহ্নিত দুর্র্ধষ সন্ত্রাসী মাঈনুল নামে পরিচিত। আহত শান্তকে এলাকাবাসী উদ্ধার করে দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।তার অবস্থার অবনতি হলে তাকে তার স্বজনেরা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থান্তরিত করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি।