দিঘলিয়া গ্রীনলাইফ সব সময় সমাজের কিছু অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের পাশে থাকার চেষ্টা করে। তারই ধারাবাহিকতায় শুক্রবার সকালে হাজী গ্রামের আকরাম শেখের স্ত্রী চাবেকা বেগম দীর্ঘদিন যাবত মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত। গ্রীনলাইফের পরিচালক শেখ রওশন আজাদ, উপদেষ্টা ছিদ্দিকুর রহমান, প্রিন্সিপাল মোঃ শামীম ,আমজাদ হোসেন, ডাক্তার টবির, কায়কোবাদ, ডাক্তার ইয়াছিন মোড়ল,শ্যামল কুন্ডু,কমান্ডার শাহ জামাল, ডালিম, ওহাব মেম্বর, রানা, ইমরান, রফিক, মোঃ হারুন, সহকারী পিটি প্রশিক্ষক সুমন, নাসির, আশরাফ সহ অনেকের উপস্থিতিতে আকরাম শেখের হাতে কিছু আর্থিক অনুদান তুলে দেওয়া হয়। আগামীতে এ সংগঠনের পক্ষ থেকে আরো বেশি বেশি করে এ কার্যক্রম চালিয়ে যাওয়ার আশাবাদ ব্যাক্ত
করা ও তার জন্য সকলেই দোয়া কামনা করা হয়।