ব্যবসায়ীদের সংগঠন দিনাজপুর চেম্বার অব কমার্স এ- ইন্ডাষ্ট্রি’র দ্বি-বার্ষিক নির্বাচন শনিবার (১২জুন) অনুষ্ঠিত হচ্ছে।
সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণের জন্য ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন নির্বাচন বোর্ড। সার্বিক নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে।
স্বাস্থ্যবিধি মেনে দিনাজপুর শহরের স্বারদেশ^রী উচ্চ বালিকা বিদ্যালয়ে শনিবার সকাল সাড়ে ৮টা বিকেল ৫ টা পর্যন্ত নির্বাচনে ভোট গ্রহণ করা হবে। এবার ১৮টি পদের বিপরিতে দুটি প্যানেল থেকে ৩৬ জন ও একজন স্বতন্ত্রসহ ৩৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
দিনাজপুর চেম্বার অব কমার্স এ- ইন্ডাষ্ট্রি’র নির্বাচন পরিচালনার জন্য গঠিত নির্বাচন বোর্ডের সদস্য গোলাম নবী দুলাল এসব তথ্য নিশ্চিত করেছেন।
প্রতিদ্বন্দিতায় রয়েছেন দুটি প্যানেলের একটি চেম্বারের সাবেক সভাপতি রফিকুল ইসলামের নেতৃত্বাধীন রফিকুল ইসলাম পরিষদ ও আরেকটি সাবেক সভাপতি রেজা হুমায়ূন ফারুক চৌধুরী শামীমের নেতৃত্বাধীন শামীম চৌধুরী পরিষদ। চেম্বারের ২৫৭৭জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন আজ।
উল্লেখ্য, দিনাজপুর চেম্বার অব কমার্স এ- ইন্ডাষ্ট্রি’র নির্বাচন পরিচালনার জন্য গঠিত নির্বাচন বোর্ডের চেয়ারম্যান হিসেবে রয়েছেন-এ্যাড. আশফাক আহম্মদ। আর সদস্য হিসেবে রয়েছেন গোলাম নবী দুলাল ও অশোক কুমার কুন্ডু।
দিনাজপুর চেম্বার অব কমার্স এ- ইন্ডাষ্ট্রির দ্বি-বার্ষিক নির্বাচনে ১৮টি পদ, সহযোগী, গ্রুপ ও টাউন এসোসিয়েট পদে একজন করে মোট ২১টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।