বঞ্চিত দাকোপ বাসীর ন্যায় সঙ্গত অধিকার প্রতিষ্ঠা ও উন্নয়নের জন্য আমাদের সকল বিভেদ ভূলে ঐক্যবদ্ধ হতে হবে। সরকারের সর্বোচ্চ পর্যায়ে তুলে ধরতে হবে আমাদের বঞ্চনার চিত্র। দাবী আদায়ে নিয়মতান্ত্রিক আন্দোলন সংগ্রাম অব্যহত রাখতে হবে।
শুক্রবার সকাল ১১ টায় নব গঠিত দাকোপ উপজেলা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির পরিচিতি সভায় সভাপতির বক্তৃতায় সংগঠনের আহ্বায়ক সাবেক এমপি ননী গোপাল মন্ডল এ কথা বলেন। চালনা ডাকবাংলার মোড়স্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে দাকোপ উপজেলা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সদস্য সচীব এ্যাড. জি এম কামরুজ্জামানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় সম্মানিত অতিথি হিসাবে বক্তৃতা করেন সংগঠনের সদস্য এবং দাকোপ উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনসুর আলী খান। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সংগঠনের যুগ্ম আহবায়কগন যথাক্রমে গোলাম মোস্তফা খান, আজগর হোসেন ছাব্বির, এ্যাড. রুহুলামিন, এ্যাড. সুভদ্রা সরকার, মীর্জা সাইফুল ইসলাম টুটুল, নির্বাহী সদস্য অসিত বরন সাহা, অধ্যাপক দুলাল রায়, উমাশংকর রায়, কিশোর রায়, হিমাংশু সরকার, প্রসেনজিত রায়, আফজাল হোসেন খান, মাখন চক্রবর্তী, কমলেশ বাছাড়, অমিত সাহা, সঞ্জয় বৈদ্য, কমলেশ গোলদার, শচীন্দ্রনাথ মন্ডল, মলিনা জোয়াদ্দার, শীবেন্দ্র প্রসাদ রায়, বিলাস বিশ^াস, সাইফুল ইসলাম গাজী, ফয়সাল আলম গাজী, দেবদাস গাইন, আবু মুছা গাজী, মনিরুল ইসলাম খান, আবেদ খান, অঙ্গন বাইন, মিজানুর রহমান ফারাজী, সিন্ধু শেখর রায়, মিল্টন সরকার, বাসুদেব রায়, মিল্টন গোলদার, প্রনব কবিরাজ, শহিদ সানা, বুলু রানী মন্ডল, দীপক রায়, অনুপ বাগচী, দিবানন্দ মন্ডল, দেবাশীষ সরকার, ফারুক গাজী, মুরারী মোহন সরকার, বিজন বিহারী মন্ডল, সুমন কর, বাবু রায়, মাহাবুর রহমান, গনেশ সরকার, কমলেশ পাইক, প্রবীর সরদার, তরঙ্গ মন্ডল, দীপক বাছাড় প্রমুখ। সভায় অবহেলিত জনপদ দাকোপের উন্নয়নে বিভিন্ন দাবী দাওয়া উপস্থাপন ও জনমত সৃষ্টির লক্ষ্যে আগামী ১৬ জুন বুধবার বেলা ১২ টায় সংগঠনের পক্ষ থেকে দাকোপ প্রেসক্লাবে গনমাধ্যমের সাথে মত বিনিময় সভার কর্মসূচি ঘোষনা করা হয়।