সরাইলে মাদক কারবারি বৃদ্ধা জাহাদা ওরফে জায়েদা বেগম (৬৫) ও তার ছেলে বিল্লাত আলী প্রকাশ দেলোয়ার (২৭) কে মাদকসহ গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে উপজেলার শাহবাজপুর বড় মৌলভি পাড়ার পুকুর পাড় তাদের নিজ বাড়ি থেকে পুলিশ গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে ৪কেজি গাঁজা ও মাদক বিক্রির ৬ হাজার ৫শত টাকাও উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারের পর পুলিশ হেফাজতে থেকে গুরূতর অসুস্থ হয়ে পড়েছে জায়েদা। পুলিশ প্রহরায় এখন সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চলছে জায়েদার চিকিৎসা। চিকিৎসক হাসপাতালে আরো একদিন (শুক্রবার) থাকার কথা বললেও পুলিশ বলছেন অসুস্থ্যতার অভিনয় করছে জায়েদা। হাসপাতালের জায়েদার বয়স ৭৫ বছর লিপিবদ্ধ থাকলে পুলিশের তালিকায় ৬৫ বছর। পুলিশ ও স্থানীয়রা জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বাদ মাগরিব সরাইল থানার এস আই ফাইজুর রহমান ও এ এস আই জাহাঙ্গীর আলম সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক স¤্রাট দুলালের ওরফে বাইল্লার (প্রয়াত) প্রথম স্ত্রী জায়েদার বাড়ি শাহবাজপুরে অভিযান চালায়। অভিযানকালে জায়েদার বসতঘর থেকে ৪ কেজি গাঁজা ও মাদক বিক্রির ৬ হাজার ৫ শত টাকা উদ্ধার করে পুলিশ। জায়েদা ও তার দেলোয়ারকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসেন। রাতে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন জায়েদা। পরে তাকে বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে সরাইল হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে নাম এন্ট্রি করা হয়েছে জায়েদার স্থলে জাহানারা। গ্রেপ্তারকৃত আসামি হওয়ায় জাহাদা ওরফে জায়েদাকে পাহাড়া দিচ্ছেন একজন পুলিশ সদস্য। স্থানীয়রা জানায়, জায়েদার স্বামী দুলাল মিয়া ওরফে বাইল্লা ছিল মাদক স¤্রাট। একবার পুলিশ গ্রেপ্তার করে গাড়িতে ওঠানোর পর দুই কেজি গাঁজা ছিবিয়ে খেয়ে লাফ দিয়ে পড়ে পালিয়েছিল। দুলাল অনেক বার মাদকের বড় চালান পুলিশ ও র্যাবের হাতে গ্রেপ্তার হয়েছে। দুলালের ব্যবসাটাই করছে জায়েদা। সরাইল থানার দ্বিতীয় কর্মকর্তা এস আই মো. জাকির হোসেন খন্দকার বলেন, জায়েদা শুধু শুধু অভিনয় করছে। তার প্রেসার স্বাভাবিক আছে। ইসিজিসহ আরো নিরীক্ষা করেছি। সব ঠিক আছে। চিকিৎসকও বলছেন কোন সমস্যা নেই। মেডিকেল কর্মকর্তা ডা. নুসরাত বলেন, প্রথম দিকে ওঁর প্রেসার হাই ছিল। এখন কমেছে। তবে শ্বাসকষ্ট আছে। আজকের দিনটা হাসপাতালে থেকে গেলে ভাল হবে। সরাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো. নোমান মিয়া বলেন, জায়েদার প্রেসারে সমস্যা ছিল। ভর্তির সময় শাররীক অবস্থা ভাল ছিল না। এখন আমরা প্রয়োজনেই অবজারভেশনে রেখেছি।