আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নে পাউবো’র হরিষখালী ভেড়ী বাঁধ রক্ষার্থে করনীয়তা নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ জুন) প্রতাপনগর ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে এসভা অনুষ্ঠিত হয়।
প্রতাপনগর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের গন্যমান্য ব্যক্তি ও সর্বসাধারণের অংশগ্রহণে সভায় সুপার সাইক্লোন ইয়াসে ভেঙ্গে যাওয়া হরিষখালী ভেড়ী বাঁধ নির্মান কাজ সম্পন্ন করে কিভাবে এলাকাবাসীকে দুর্ভোগের হাত থেকে রক্ষা করা যায়, আলোচনা করা হয়। উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, প্রতাপনগর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ জাকির হোসেন সকলের সাথে মতবিনিময় করেন। এ সময় বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, প্রতাপনগর এ বি এস ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওঃ শহিদুল্লাহ, ইউনিয়ন যুবলীগের সভাপতি আবদুল বারিকসহ গন্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ এ বিষয়ে মতামত ব্যক্ত করেন।