বাংলাদেশ সময় বুধবার সন্ধ্যা সাতটার দিকে সৌদি আরবের নারিয়া নামক স্থানে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে তিনি প্রাণ হারান। নিহত রেজা নাসিরনগর উপজেলার পূর্বভাগ ইউনিয়নের ভূবন গ্রামের মাওলানা ইউনুছুর রহমান পুত্র এবং সৌদি আরবে একটি মসজিদে মোয়াজ্জিন হিসেবে চাকরিরত ছিলেন।
নিহতের ফুফাতো ভাই চৌধুরি সুমন জানান, গত ছয় বছর আগে রেজা সৌদি আরবে যান হাফেজ সাইফুল ইসলাম রেজা। সেখানকার একটি মসজিদে মুয়াজ্জিন হিসেবে চাকরি করার পাশাপাশি অবসরে গাড়ি চালাতেন। দুই পুত্র ও এক কন্যা সন্তানের পিতা হাফেজ সাইফুল ইসলাম রেজা এবং তার ছোট ভাই একসাথেই বসবাস করতেন। কিছুদিন আগে তার মা, বোন ও ছোট ভাইয়ের স্ত্রী সৌদি আরবে ওমরাহ হজ করতে যান। বৃহস্পতিবার তাদের ওমরাহ হজ¦ পালনের দিন নির্ধারিত ছিলো। সৌদি আরবে দাম্মাম থেকে গাড়ি চালিয়ে তিনি বাসায় যাচ্ছিলেন তাদের ওমরাহ হজ¦ পালনেন জন্য নিয়ে যেতে। পথিমধ্যে মরুভূমির এলাকা নারিয়া নামক স্থানে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। সঙ্গে সঙ্গেই গাড়িতে আগুন লেগে যায়। পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই রেজা মারা যায়।