ব্রাহ্মণবাড়িয়ায় হৃদয় দাস (১৯) নামের এক তরুণের মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। হত্যার বিষয়টি স্থানীয় একটি মহল ধাপাচাপা দেয়ার চেষ্টা করছেন বলে অভিযোগ উঠেছে।
জানা যায়, গত সোমবার (০৭ জুন) সকালে জেলা শহরের পালপাড়ার ব্যবসায়ী সমর পালের বাড়ি থেকে অর্ধ-ঝুলন্ত অবস্থায় তরুণের মরদেহটি উদ্ধার করে সদর মডেল থানা পুলিশ। সমর পালের বাড়িতে থেকে তার দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন হৃদয় দাস। সে নাসিরনগর উপজেলা সদরের মাকালপাড়া গ্রামের গৌর মন্দিরের এলাকায় মৃত সন্তোষ দাসের ছেলে।
এদিক হৃদয়ের মরদেহটি উদ্ধারের পর ব্যবসায়ী সমর পালের পরিবারের দাবি, হৃদয় ফাঁসিতে ঝুঁলে আত্মহত্যা করেছে। কিন্তু হৃদয়ের স্বজনদের দাবি এটি পরিকল্পিত হত্যাকান্ড।
হৃদয় দাসের মামা সুভাষ চন্দ্র দাস অভিযোগ করে বলেন, আমার ভগ্নিপতি ছিলেন পেশায় মাছ শিকারি। তার দুই ছেলে ও এক মেয়ে। এরমধ্যে মেয়েটিকে বিয়ে দিয়েছেন গত ৪ বছর আগে। তার দুই ছেলের মধ্যে ছোট ছেলেটির বয়স ৮ বছর, আর হৃদয় উঠতি বয়সের। ভগ্নিপতি গত প্রায় এক বছর আগে মারা গেছেন। বড় ছেলে হিসেবে ছোট ভাই ও মায়ের সব দায়িত্ব হৃদয়ের উপর। পড়ালেখা তেমন না জানায় জেলা শহরের জগৎ বাজারের সমর পালের মুদিমালের দোকানে কাজ করতো। কাজ শেষে রাতে ঘুমাতো সমর পালের বাড়িতেই।
তিনি আরও জানান, গত শুক্রবার নাসিরনগরে মা-ভাইকে দেখতে যায় হৃদয়। পরদিন শনিবার বাজার বন্ধ থাকায় সে শহরে আর ফিরেনি। রোববার বিকেলে সে শহরে ফিরে আসে। সোমবার সকাল ৭ টার দিকে একজন ফোন দিয়ে জানায় হৃদয়ের শরীর খারাপ আমি গিয়ে নিয়ে আসতে। তখন আমি ভেবে পাচ্ছিলাম না, আগের দিন ভাগ্নে গেল, অথচ আজই আমাকে গিয়ে নিয়ে আসতে বলল কেন। দ্রুত আমি সিএনজি নিয়ে সমর পালের বাড়িতে যাই। সেখানে গিয়ে দেখি অসংখ্য মানুষ। ঘরে ঢুকতেই পাখার সাথে অর্ধ-ঝুলন্ত অবস্থায় দেখি ভাগ্নের মরদেহ।আমার ধারনা এপি একটি পরিকল্পিত খুন্আমিএর দৃষ্টান্তমুলক শাস্তি চাই।