রাজশাহী-৬ চারঘাট-বাঘা আসনের সাংসদ ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের পিতা-মাতা করোনায় আক্রান্ত হয়েছেন। বুধবার (৯ জুন) দুপুরে রামেক হাসপাতালে পরীক্ষায় তাঁদের করোনা ধরা পড়ে।
এ খবর পেয়ে বৃহস্পতিবার (১০ জুন) চারঘাট উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে চারঘাট পাইলট উচ্চবিদ্যালয় মাঠে স্বাস্থ্যবিধি মেনে তাদের আরোগ্য কমনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
চারঘাট উপজেলা আ.লীগের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফকরুল ইসলামের সঞ্চালনায় দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পৌর মেয়র একরামুল হক, জেলা আ.লীগের সাবেক শিক্ষা সম্পাদক ইমদাদুল ইসলাম, সাবেক দপ্তর সম্পাদক অধ্যাপক মাজদার রহমান, পৌর আ.লীগের সভাপতি সাজ্জাদ হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি আল-মামুন তুষার, সাধারণ সম্পাদক রায়হানুল হক রানা, উপজেলার সকল ইউনিয়ন আ.লীগের সভাপতি-সম্পাদক, উপজেলার সকল ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি-সম্পাদকসহ আ.লীগ ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।
বক্তারা বলেন, যে মানুষটি করোনা সংকট মোকাবেলায় দুঃস্থদের খাবার সরবরাহ থেকে শুরু করে সবাইকে সতর্ক করে আসছেন, দলীয় নেতাদের মাধ্যমে মানুষের বাড়িতে-বাড়িতে মাস্ক সহ খাবার পৌঁছে দিয়েছেন, করোনার প্রথম ঢেউয়ে তিনি নিজে আক্রান্ত হয়ে ছিলেন। আমরা চারঘাট-বাঘার মানুষ তাঁর জন্য প্রাণ থেকে দোয়া এবং মসজিদে মসজিদে মিলাদ দিয়ে ছিলাম।
আর আজ দ্বিতীয় ঢেউয়ে এসে তাঁর পিতা-মাতা করোনায় আক্রান্ত হয়েছেন। আমরা সৃষ্টি কর্তার নিকট প্রার্থনা করি আল্লাহপাক যেনো তাদের হেফাজত করেন।
চারঘাট উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান ফকরুল ইসলাম জানান, দলীয় ভাবে সিদ্ধান্ত হয়েছে আগামী শুক্রবার উপজেলার সকল মসজিদে গনমানুষের নেতা ও তিন-তিনবারের নির্বাচিত সাংসদ আলহাজ¦ শাহরিয়ার আলমের পিতা-মাতার আরোগ্য কামনায় মিলাদ এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।