সম্প্রতি খুলনা জেলায় করোনা শনাক্তের হার বৃদ্ধি পাওয়ায় সমগ্র খুলনাকে করোনার জন্য ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে দেখছেন সংশ্লিষ্ট মহল। এসব কারণে জেলা পর্যায়ের সংক্রমণ ও প্রতিরোধসহ সার্বিক পরিচালনা কমিটি গত ৩ জুন প্রজ্ঞাপনে মহানগরীর খালিশপুর,খুলনা সদর, সোনাডাঙ্গা থানা সহ রূপসা উপজেলার আইচগাতী সাত দিনের কঠোর বিধি নিষেধ ঘোষনা করে।কিন্তু বর্তমানে করোনা শনাক্তের হার বৃদ্ধি পাওয়ার পরও সংক্রমণ রোধে স্বাস্থ্য বিধির ওপর বারবার প্রচারণা অব্যহত থাকলেও স্বাস্থ্য বিধি তথা মাক্স ব্যবহারবা নিরাপদ দূরত্ব মেনে
চলাকে কেউ গুরুত্বই দিচ্ছেনা। যে যার মত স্বাধীন ভাবে খেয়াল খুশি মত চলাফেরা করছে। জেলা প্রশাসন কর্তৃক নেয়া পদক্ষেপকে কেউ তোয়াক্কাই করছনা। এমনই চিত্র দেখা গেছে নগরীর দৌলতপুর বাজার, রাস্তার
পাশে ও সেইভ ইন সেইফ এর সামনে। প্রতিদিন বিকাল হতে রাত পর্যন্ত দখা যায় লোক সমাগম। এখানে কারো
স্বাস্থ্যবিধি মানাতো দূরের কথা জায়গাটা অনেকটা উন্মুক্ত পার্কের ন্যায়। যেখানে দীর্ঘ সময় বসে বিভিন্ন শ্রেণির মানুষসহ উঠতি বয়সি তরুন-তরুনীরা সামাজিক দূরত্ব আর স্বাস্থ্যবিধিকে অবজ্ঞা করে সেলফি তোলায় ব্যস্ত।তা ছাড়া সামনের ইটের তৈরি চেয়ারে বসে দীর্ঘক্ষণ সময় কাটায় সর্বমহল। সেখানে বিকাল থেকে রাত পর্যন্ত জন সমাগম দেখা যায়। কেউ মানেনা স্বাস্থ্যবিধি। এখানে বিকাল থেকে রাত অবধি চলে চেয়ার পাতিয়ে চটপটি আর চা পানের আড্ডা। সরকারের পক্ষ থেকে করোনা সংক্রমণ রোধে বারবার বিনা প্রয়োজনে ঘরের বাইরে বের না হওয়া, বাধ্যতামূলক মাক্স পরা, নিরাপদ দূরত্ব বজায় রাখা,হোটেল-রেস্তরায় বসে না খাওয়া,স্বাস্থ্যবিধি মেনে চলার কঠোর বিধি নিষেধ আরোপ করলেও তা কোথাও মানা হচ্ছ না। দৌলতপুর, খালিশপুর ও দিঘলিয়া থানায় করোনা সংক্রমণ রোধে নিয়োজিত কমিটির অভিযান পরিচালনা কম থাকায় কোথাও স্বাস্থ্যবিধির বালাই নেই।খুলনা মহানগরীর দৌলতপুর, খালিশপুর থানা ও দিঘলিয়া উপজেলার বিভিন্ন গ্রামে, হাটে-বাজারে, মোড়ে-মোড়ে, চায়ের দোকানে, নদীর তীরে, খেলার মাঠে সর্বত্রই লোক সমসগম পরিলক্ষিত হচ্ছে। কোথাও মানা হচ্ছনা স্বাস্থ্য বিধি। খুলনায় করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ার ব্যাপারে এ প্রতিবেদকের কথা হয় মাননীয় প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ডক্টর মশিউর রহমানের দপ্তরের কর্মকর্তা ও খুলনা জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এমএ রিয়াজ কচির সাথে। তিনি জানান খুলনার খালিশপুর, দৌলতপুরসহ দিঘলিয়া উপজেলার বিভিন্ন জনপদে করোনার প্রকোপ বৃদ্ধি পাচ্ছে। কয়েকজন ইতোমধ্যে মারাও গেছে। তাই তিনি করোনার হাত থেকে নিজে ও অন্যকে বাঁচানোর জন্য স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলার ব্যাপারে স্বচেষ্ট হওয়ার জন্য খুলনাবাসীর প্রতি আহবান জানান।