কয়রা উপজেলায় শিশু অধিকার, সুরক্ষা কোয়ালিশনের ত্রৈ-মাসিক সভা পরিত্রান ওয়াই মুভস প্রকল্পের উদ্যোগে প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় ও সুইডেন সিডারের অর্থায়নে কয়রা উপজেলার শিশু অধিকার সুরক্ষা কোয়ালিশনের ও নেটওয়ার্কিং বৃদ্ধির জন্য সিএসও প্রতিনিধিদের সাথে বৃহস্পতিবার বেলা ১১ টায় পরিত্রাণ কয়রা শাখা অফিসের হলরুমে ত্রৈ-মাসিক সম্বনয় সভা অনুষ্ঠিত হয়। কয়রা শিশু অধিকার কোয়ালিশনের সভাপতি অধ্যাপক আ.ব.ম আবদুল মালেক সভাপতিত্বে ও পরিত্রাণ ওয়াই মুভস প্রকল্পের প্রজেক্ট মোঃ আলাউদ্দিনের পরিচালনায় ত্রৈ-মাসিক সম্বনয় সভায় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আলহাজ¦ এ্যাড. কেরামত আলী। এতে বক্তব্য রাখেন প্রভাষক বিদেশ রঞ্জন মৃধা, এ্যাড. আনিচুর রহমান, সাংবাদিক রিয়াছাদ আলী, শেখ সোহরাব হোসেন, মিসেস মুর্শিদা খাতুন, কোমলেশ মন্ডল, মহেশ কুমার মন্ডল, মোঃ আল আমিন ফরহাদ, আসিকুজ্জামন, মিলন মুন্ডা প্রমুখ। সভায় স্ব-স্ব সংগঠনের কার্যক্রম সর্ম্পকে আলোচনার পাশাপাশি কয়রা উপজেলায় শিশু-যুবদের কি ধরনে সমস্যার তুলে ধরা হয়। বিশেষ করে করোনা সংক্রমন কালে স্কুল কলেজ বন্ধ থাকায় যুব সমাজ পাবজী ও ফ্রি ফায়ার বিভিন্ন অনলাইন গেম আসক্তহয়ে পড়ছে। সে কারণে শিশুরা নানা অপরাধমুলক কাজে ধাবিতো হচ্ছে। ঘূণিঝড় ইয়াসের প্রভাবে কয়রা উপজেলার নদী বাঁধ ভেঙ্গে কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। এজন্য কিশোর কিশোরীরা মারাতœক ঝুকি মধ্যে বসবাস করছ। বন্যা কবলিত এলাকায় বিশুদ্ধ খাবার পানির সংকট দেখা দিয়েছে। এ সময় শিশুদের বিভিন্ন সমস্যার প্রতিরোধ বিষয় সর্ম্পকে আলোচনা করা হয়।