খুলনার পাইকগাছায় করোনা প্রাদুর্ভাব রোধে ১৩জনকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে। লকডাউন চলাকালে বিধিনিষেধ উপেক্ষা করে দোকান খোলা ও মাস্ক বিহিন অবস্থায় চলাফেরা'র অভিযোগে তাদেরকে জরিমানা করা হয়। বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দীকি পৌর এলাকায় আদালত পরিচালনা করেন। সকলকে মাস্ক পরিধান সহ ৩ফুট শারীরিক দূরত্ব বজায় রাখতে নির্দশনা রয়েছে। অথচ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা সময় সহযোগীদের শরীরিক দূরত্ব বজায় না রাখতে দেখা যায়। এমনকি সহযোগীদেরকে বিন্দু মাত্র দূরত্ব বজায় না রাখতে দেখা যায়। এ সময় উপস্থিত ছিলেন ওসি মো. এজাজ শফী ও সঙ্গী ফোর্স এবং উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা।
উপজেলায় পৌরসভা সহ ৪টি ইউনিয়নে ১১দিনের জন্য বিধিনিষেধ আরোপের করা হয়েছে। উপজেলায় করোনা প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় সংক্রমণ রোধে ১০ জুন বৃহস্পতিবার সকাল ৬টা হতে ২১ জুন সোমবার রাত ১২টা পর্যন্ত বিধিনিষেধ বহাল থাকাবে। আরোপিত বিধিনিষেধ অনুযায়ী বৃহস্পতিবার থেকে সোমবার পর্যন্ত পৌরসভার সকল দোকান-পাট, মার্কেট ও শপিংমল বন্ধ থাকবে। কাঁচা বাজার ও নিত্য প্রয়োজনীয় মুদি দোকান সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত খোলা রাখা যাবে।