বরিশাল জেলার উজিরপুর উপজেলার আসন্য ইউনিয়ন পরিষদের নির্বাচন থেকে সড়ে দাঁড়ালেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খায়রুল বাশার লিটন।
দলিয় একটি সূত্রে জানাগেছ, মঙ্গলবার সন্ধ্যা সাতলা বাজারে আওয়ামী লীগের দলিয় মনোনিত নৌকা প্রতিকের প্রার্থী মো. শাহিন হাওলাদারের উঠান বৈঠকে উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মিদের উপস্থিতিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে সমর্থন জানিয়ে নির্বাচনের প্রতিদ্বীন্দ্বিতা থেকে সড়ে দাঁড়ানোর ঘোষনা দিলেন লিটন।
সূত্রে আরো জানাগেছে, মঙ্গলবার বিকেল সাড়ে ৩ টায় উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান প্রয়াত আবদুল খালেক আজাদের বাসভবনে এক বৈঠকে আওয়ামী লীগ নেতাদের আহবানে সাড়া দিয়ে নির্বাচন থেকে সড়ে দাঁড়ানোর ঘোষনা দেন খায়রুল বাশার লিটন। এ সময় উপস্থিত ছিলেন বরিশাল জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো: ইউনুছ, গৌরনদী পৌর মেয়র মো. হারিছুর রহমান হারিচ, উজিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আ: মজিদ সিকদার বাচ্চু, উপজেলা আওয়ামী লীগ সভাপতি এসএম জামাল হোসেন, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো: গিয়াস উদ্দিন বেপারী, ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থী মো: শাহিন হাওলাদারসহ অনেকে।
এসময় মেয়র মো: হারিছুর রহমান বলেন, খায়রুল বাশার লিটন একজন ত্যাগী নেতা। আমরা তার মতো উদীয়মান নেতাকে হারাতে চাই না। নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী শাহীন হাওলাদারের পক্ষে বিদ্রোহী প্রার্থী খায়রুল বাশার লিটনকে সমর্থন দেওয়ার অনুরোধ করছি।
এ সময় খায়রুল বাশার লিটন বলেন, আমি আলহাজ¦ আবুল হাসানাত আব্দুল্লাহর একজন কর্মি। তার হাত ধরেনই রাজনীতিতে এসেছি। তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আামি আওয়ামী লীগ মনোনীত প্রার্থি মো: শাহীন হাওলাদারের নৌকা প্রতীকের প্রতি সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সড়ে দাড়ালাম। আমি ও আমার কর্মিরা নৌকা প্রতীকের পক্ষে কাজ করে যাবো।
নৌকা প্রতীকের প্রার্থী শাহীন হাওলাদার বলেন, লিটন আমার রাজনৈতিক সহযোদ্ধা। নির্বাচনে আমাকে সমর্থন দেওয়ায় আমি তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
উল্লেখ্য ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপে উপজেলার ৫টি ইউনিয়নে তফসিল ঘোষনা করা হয়। মহামারী করোনা ভাইরাস বেড়ে যাওয়ার কারণে নির্বাচন স্থগিত করেন প্রধান নির্বাচন কমিশনার। পুনঃরায় একই তফসিলে আগামী ২১ জুন নির্বাচনে ভোট গ্রহনের ঘোষনা করে গণবিজ্ঞতি জারি করেন প্রধান নির্বাচন কমিশন।