১০ জুন বৃহষ্পতিবার সকাল ১০ টায় সারাদেশে ৫৬০ টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের মধ্যে মুজিবশতবর্ষ উপলক্ষে বিরল উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের শুভ উদ্বোধন করা হয়েছে। সারাদেশের ৫০ টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র ভিডিও কনফারেন্স এর মাধ্যমে একযোগে গণভবন থেকে শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এম.পি। উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রধানমন্ত্রীর মূখ্য সচিব ড. আহমদ কায়কাউস।
এ উপলক্ষ্যে রাজধানী ঢাকা’র ওসমানী স্মৃতি মিলনায়তনে ধর্মপ্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খান এম.পি’র সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ নূরুল ইসলাম পিএইচ.ডি।
এ সময় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও ইসলামিক মিশনের আয়োজনে বিরল উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের কনফারেন্স রুম হতে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে উপস্থিত ছিলেন দিনাজপুরের জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকি, পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন (বিপিএম, পিপিএম-বার), গণপূর্ত বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ জাকির হোসেন, নির্বাহী প্রকৌশলী কুতুব আল হোসাইন, ইসলামিক ফাউন্ডেশন দিনাজপুরের উপ-পরিচালক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান এ কে এম মোস্তাফিজুর রহমান বাবু, পৌরমেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ মোঃ সবুজার সিদ্দিক সাগর, উপজেলা নির্বাহী কর্মকর্তা জিনাত রহমান, সহকারী কমিশনার (ভূমি) জাবের মোঃ সোয়াইব, কর্মকর্তা ইনচার্জ ফখরুল ইসলাম, নির্মাণকারী প্রতিষ্ঠানের কর্ণধার মোর্শেদ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রমাকান্ত রায়, পৌর আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদ হোসেন সাজু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, আল্লামা আজাদ ইকবাল লাবু, এ্যাড. রবিউল ইসলাম পিঃপিঃ, সাংগঠনিক সম্পাদক শফিকুল আজাদ মনি, প্রভাষক বিভূতি ভূষণ সরকার, লায়লা আরজুমান্দ বানু, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ নুরজামান, যুবলীগের সভাপতি আবদুল মালেক, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সুরজিৎ কুমার রায় বাবুল, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আপেল মেম্বার, ছাত্রলীগের সভাপতি সোহাগ বাবু, সাধারণ সম্পাদক আল ইমরান সানমুন, ফরক্কাবাদ ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গির আলম প্রমূখ। শুভ উদ্বোধন শেষে মুনাজাত করা হয়।