স্বাধীনতার মহান ঘোষক, রণাঙ্গণের বীর মুক্তিযোদ্ধা, আধুনিক বাংলাদেশের রূপকার, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এবং বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪০ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১০টায় বগুড়া ও জয়পুরহাট জেলার ভার্চুয়াল মিটিং সভায় বগুড়ার আদমদীঘি উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ও সাবেক ছাত্র নেতা মাহাফুজুল হক টিকনের নেতৃত্বে প্রায় শতাধিক নেতা-কর্মীরা ওই সভায় যুক্ত হয়েছিলেন। মাহাফুজুল হক টিকনের সাথে সেখানে উপস্থিত ছিলেন সান্তাহার পৌর যুবদলের সাবেক সভাপতি মামুনুর রশিদ মামুন, উপজেলা যুবদলের আহ্বায়ক মিনহাজুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন জীবন, আরিফুর হক রুমান, সিহাব চৌধুরী, যুবদল নেতা আবু রায়হান, জুয়েল, আলম, নজরুল, কারমান, মিলন, আবুল বাশার, পলাশ কাজী, সাদ্দাম হোসেন, তামিম, আবু সাঈদ, আদমদীঘি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রুহুল আমিন, সদস্য সচিব আবদুর রাজ্জাক, যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান, সোহাগ মন্ডল, সাজু, শরিফুল, আবদুর রউফ, লুৎফর, শাকিল, সোহেল, সান্তাহার পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মানিক হোসেন, সদস্য সচিব ছাব্বির হোসেন লিয়ন, সান্তাহার পৌর ছাত্রদল নেতা সোহাগ হোসাইন, উপজেলা ছাত্রদল নেতা মহিবুল ইসলাম শাকিব, বাপ্পি হাসান রাহুল, মেজবাউল হাসান জীহাদ, শাহরিয়ার আলিফ, হাসিবুল, আলী আফসান জেমি, জিসান, জাহিদুল, শাকিল হোসেন, ইসতিয়াক আহম্মেদ সিহাব, মোহাম্মাদ আলী, ইউসুফ আলিফ, ছনি হাসান, সোহান, আসলাম, আবু সাঈদ মীমসহ বিপুল সংখ্যক নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।