আশাশুনি উপজেলার কাদাকাটি গ্রামের অধ্যাপক আমিনুল ইসলামের পিতা আলহাজ¦ মোস্তাফিজুর রহমান (৯০) এর দাফন সম্পন্ন হয়েছে। বুধবার (৯ জুন) সকাল ১০ টায় নামাজে জানাযা শেষে মরহুমের দাফন সম্পন্ন করা হয়।
মহিলা কলেজের অধ্যাপক আমিনুল ইসলামের পিতা মোস্তাফিজুর রহমান দীর্ঘদিন বার্ধক্য জনিত রোগে ভুগছিলেন। মঙ্গলবার (৮ জুন) বিকাল ৩.২০ টার দিকে তিনি কাদাকাটি ঐতিহ্যবাহী হাজী বাড়িস্থ নিজস্ব বাস ভবনে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি অইন্না ইলায়হি রাজেউন)। বুধবার সকাল ১০ টায় মরহুমের বাড়ির সমানে নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। ইমমাতি করে জেলা জমঈয়তে আহলে হাদীছের সভাপতি অধ্যক্ষ আলহাজ¦ ওবায়দুল্লাহ গযনফর। এ সময় উপজেলা আহলে হাদীছ আন্দোলনের সভাপতি প্রফেসর হাবিবুল্লাহ বাহার, প্রভাষক আমিনুল ইসলাম, ইউপি চেয়ারম্যান দীপঙ্কর কুমার সরকার দিপ, সাবেক চেয়ারম্যান মফিজুল হক মোড়ল, সাবেক চেয়ারম্যান আ ক ম মোর্ত্তাজুল হক, আলহাজ¦ ডাঃ গাউসুল হক, আলহাজ¦ মনিরুল ইসলাম, আলহাজ¦ আজিজুল হক, মেম্বার আবু হাসান বাবু, সাবেক মেম্বার ইয়াকুব আলি বেগ, প্রভাষক গাউসুল হক, অবঃ ব্যাংকার আঃ হান্নান, মাওঃ আসান উল্লাহ, হাফেজ আঃ মালেক, রেজাউল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।