প্রধানমন্ত্রীর কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত পরিচালক ডক্টর মোঃ মুহিবুল হাসান ৯ জুন বুধবার মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ভূমিহীন ও গৃহহীনদের জন্য নির্মিত আশ্রায়ন প্রকল্প "আতাই নগর" পরিদর্শন করেন। পরিদর্শনকালে তার সঙ্গে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শাহনাজ পারভীন, দিঘলিয়া উপজেলা চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুবুল আলম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোল্লা আকরাম হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আলীমুজ্জামান মিলন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আনিচুর রহমান প্রমুখ।