মুলাদী থানার জহিরুল ইসলাম বরিশাল জেলায় পুলিশের শ্রেষ্ঠ সহকারী উপপরিদর্শক (এএসআই) নির্বাচিত হয়েছেন। তিনি জানুয়ারি থেকে মার্চ মাসের শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত হন। মঙ্গলবার জেলা পুলিশ সুপার মোঃ মারুফ হোসেন পিপিএম পুলিশ সুপারের সভাকক্ষে এক অনুষ্ঠানে তার হাতে পুরস্কার তুলে দেন। এএসআই জহিরুল ইসলাম ইতোপূর্বে জেলার গৌরনদী মডেল থানার এএসআই হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। ইয়াবা, গাজা, ফেনসিডিলসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার ও আইন শৃঙ্খলার নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় তাকে জেলা পুলিশের পক্ষ থেকে এ পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার বিতরণকালে উপস্থিত ছিলেন বরিশাল জেলা অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহজাহান মিয়া, মোঃ ফরহাদ হোসেন, মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাকসুদুর রহমান প্রমুখ।