খুলনার পাইকগাছায় ট্রাকের ধাক্কায় ৩ মটরসাইকেল আরোহী আহত হয়েছে। তাদেরকে পাইকগাছা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার বেলা ১১টায় উপজেলার হাবিবনগর মাদরাসা মোড়ে এ দুর্ঘটনায় ঘটে। আহতরা হলো, ডুমুরিয়া সদরের দিপংকর (৩০), মিঠুন গাইন (২৫) ও অঞ্জনা (২০)। ট্রাক চালক ইউনুস মিয়া কুমিল্লা থেকে একটি কোম্পানীর মালামাল নিয়ে পাইকগাছায় আসছিল। পথিমধ্যে কপিলমুনি ইউনিয়নের মালথ নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মটরসাইকেল ধাক্কা দেয়। এ সময় মটরসাইকেল চালক সহ যাত্রীরা ছিটকে পড়ে আহত হয়। আহত দিপংকরের অবস্থা আশংকাজনক।