মাস্ক পরুন, নিরাপদ থাকুন, এশ্লোগান কে সামনে রেখে করোনা মহামারীতে রংপুর সিটি কর্পোরেশনের ফ্রন্টলাইনার যোদ্ধাদের মাঝে মাক্স বিতরণ হয়েছে। বুধবার দুপুরে জাপানী উন্নয়ন সংস্থা জাইকার সহযোগিতায় এ কর্মসূচির উদ্বোধন করেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা। এ কর্মসূচির আওতায় রংপুর সিটি কর্পোরশনের সকল কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচরী,পরিচছন্নতা কর্মীসহ ফ্রন্টলাইনারদের মাঝে ৪ হাজার মাক্স বিতরণকরা হবে।
এ সময় উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন মিঞা, সচিব মোঃ রাশেদুল হক, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ এমদাদ হোসেন, প্রশাসনিক কর্মকর্তা মোঃ নাঈম উল হক, জাইকার সিফরসি (কেপাসিটি ডেভলাপমেন্ট অব সিটি কর্পোরেশন) প্রকল্পের সিটি গর্ভনেন্স স্পেশালিস্ট বক্স কিশোর ত্রিপুরা, রসিক শিক্ষা কর্মকর্তা দেব্রুত কুমার শর্মা দেবু ও এলাহি ফারুকসহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর কর্পোরেশনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, জাপানি উন্নয়ন সংস্থা জাইকা দীর্ঘকাল ধরে রংপুর সিটি করপোরেশন অবকাঠামোসহ নানাবিদ উন্নয়ন কাজ করে আসছে।