বসনিয়ায় গণহত্যার দায়ে সার্ব বাহিনীর সাবেক জেনারেল রাতকো ম্লাদিচের আপিল আবেদন প্রত্যাখ্যান করে যাবজ্জীবন কারাদ-াদেশ বহাল রেখেছে জাতিসংঘের বিশেষ ট্রাইব্যুনাল। মঙ্গলবার নেদারল্যান্ডসের হেগে এই রায় ঘোষণা করেন জাতিসংঘের যুদ্ধাপরাধ বিষয়ক ট্রাইব্যুনালের ৫ বিচারক। রাতকো ম্লাদিচ ইতিহাসের জঘন্য ও নিষ্ঠুর ব্যক্তিদের মধ্যে একজন বলে মন্তব্য করেছেন বিচারকরা। 'বসনিয়ার কসাই' হিসেবে কুখ্যাত রাতকো ম্লাদিচের বিরুদ্ধে বসনিয়ার যুদ্ধে ১৯৯২ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত ৮ হাজার মুসলিমের ওপর গণহত্যা চালানোর অভিযোগ রয়েছে। প্রায় ১৬ বছর পলাতক থাকার পর ২০১১ সালে তাকে গ্রেপ্তার করা হয়। ২০১৭ সালে দোষী সাব্যস্ত হওয়ায় তাকে যাবজ্জীবন কারাদ- দেয়া হয়। পরে রায়ের বিরুদ্ধে আপিল করেন তিনি।