জেলার গৌরনদীতে আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নতমানের ধান, গম ও পাট বীজ উৎপাদন সংরক্ষণ এবং বিতরন প্রকল্পের আওতায় ব্রি ধানÑ৮৯ বীজ সংরক্ষণে মাঠ দিবস বুধবার সকালে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে ভূরঘাটায় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মামুনুর রহমানের সভাপতিত্বে মাঠ দিবসে প্রধান অতিথি ছিলেন প্রকল্পের মনিটরিং কর্মকর্তা কৃষিবিদ মোঃ তাইজুল ইসলাম। উপ-সহকারী কৃষি কর্মকর্তা দিপঙ্কর বাড়ৈর সঞ্চলনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারন কর্মকর্তা মোঃ জামিউল ইসলাম, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আলী আজগর মোল্লা প্রমুখ।