তৃতীয় ধাপের বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীদের অংশগ্রহনে ইভিএমের মাধ্যমে ভোট প্রদান প্রক্রিয়া সংক্রান্ত অবহিতকরন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে উপজেলার সুকান্ত বাবু মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপিন চন্দ্র বিশ্বাস। বক্তব্য রাখেন জেলা নির্বাচন কর্মকর্তা নুরুল আলম, গৌরনদী মডেল থানার ওসি আফজাল হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুল জলিল, সহকারী শিক্ষা কর্মকর্তা আবদুল মান্নান মিয়া প্রমুখ। উল্লেখ্য, আগামী ২১ জুন গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহন অনুষ্ঠিত হবে।