রাহ্মণবাড়িয়ায় মাকসুদা সুলতানা ঝিনুক (২২) নামে এক গৃহবধূকে হত্যার পর লাশ হাসপাতালে ফেলে রাখার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার সকালে ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে তার লাশ ফেলে রাখা হয়।এদিকে ঘটনার পর থেকে ঝিনুকের স্বামী সোহলসহ শশুর বাড়ির লোকজন পালিয়ে গেছেন। হাসপাতাল মর্গে ওই গৃহবধূর লাশের ময়না তদন্ত সম্পন্ন হয়েছে। তবে বিকেলে এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোনো মামলা দায়ের হয়নি।
ঝিনুক জেলার কসবা উপজেলার বাদৈর গ্রামের মো. ফারুক মিয়ার মেয়ে। পাঁচ বছর আগে সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামের আইয়ুব আলী খানের ছেলে সোহেল খানের সঙ্গে ঝিনুকের বিয়ে হয়। ওই দম্পতির ঘরে আরিয়ান নামে তিন বছরের এক ছেলে সন্তান রয়েছে। তারা ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকায় মেড্ডায় ভাড়া বাসায় বসবাস করতেন।ঝিনুকের বড় বোন তানিয়া আক্তার অভিযোগ করেন, নির্যাতনের পর ঝিনুককে হত্যা করে স্বামীসহ স্বজনরা লাশ হাসপাতালের জরুরি বিভাগের ফেলে রাখা হয়। তাদেরকে ফোন করে জানানো হয়, ঝিনুক নাকি আত্মহত্যা করেছে।
তানিয়া আরো অভিযোগ করেন, ঝিনুকের স্বামী সোহেল মিয়া আগে একটা বিয়ে করেছিলো। ওই স্ত্রীকে তালাক দিয়ে সে ঝিনুককে বিয়ে করে। সম্প্রতি সে তালাক হওয়া বউয়ের সাথে পুনরায় সম্পর্কে জড়ায়। বিষয়টি ঝিনুক জেনে যাওয়ায় ও যৌতুকের দাবিতে ঝিনুককে প্রায়ই মারধোর করতো সোহেল, তার মা ও বোন। এরই জের ধরে তাকে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া হচ্ছে।ঝিনুকের মা স্বপ্ন আক্তার ও খালাম্মা লাকী আক্তার এ হত্যাকান্ডের বিচার দাবি করেন। তারা অভিযোগ করে যৌতুকের জন্যও ঝিনুককে নানাভাবে নির্যাতন করা হতো। মঙ্গলবার ফোন করে তাদেরকে আত্মহত্যার খবর দেওয়া হয়।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার পরিদর্শক (তদন্ত) মাসুদ ইবনে আনোয়ার হোসেন সাংবাদিকদেরকে জানান, ওই গৃহবধূকে নির্যাতন করে হত্যা করা হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে মৌখিকভাবে অভিযোগ করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর জানা যাবে এটা হত্যা না আত্মহত্যা।
এফএনএস (মো: আক্তারুজ্জামান, ব্রাহ্মণবাড়িয়া) :