দিঘলিয়া উপজেলার পানিগাতী ফাতেমা মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের বারান্দার গ্রিল কেটে ১৬ টি ল্যাপটপ চুরি হয়েছে। বিষয়টি নিয়ে এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং প্রশাসনিক মহলে বেশ তোলপাড় চলছে।
পুলিশ ও এলাকাবাসীর কাছ থেকে জানা যায়, ৬ জুন রোববার রাতে পানিগাতী ফাতেমা মেমোরিয়াল বহুমূখী মাধ্যমিক বিদ্যালয়ের সামনের জানালার গ্রিল কেটে ১৬ টি ল্যাপটপ চুরি হয়। যার আনুমানিক মূল্য ৯ লক্ষাধিক টাকা।
অপর এক সূত্র থেকে জানা গেছে, ওই বিদ্যালয়ে নৈশ প্রহরী আছে। নৈশ প্রহরী কর্তব্যরত থাকা অবস্থায় এহেম
দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। বিদ্যালয়ের আইসিটি কক্ষে চুরি হলেও ২ দিনের মধ্যে নৈশ প্রহরী চুরির খবর
জানেনা। ৭ জুন সোমবার সকালে খবর পেয়ে দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুবুল আলম, খুলনা অতিরিক্ত পুলিশ সুপার বি সার্কেল মোঃ খায়রুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (দঃ) শুশান্ত সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (উঃ) মামুন অর রশিদ, দিঘলিয়া থানা কর্মকর্তা ইনচার্জ মোঃ আহসান উল্লাহ চৌধূরী, ওসি (তদন্ত) রিপন কুমার সরকার এবং সিআইডি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মামলা নম্বর ৭, তারিখ ০৭/০৬/২০২১। দিঘলিয়া থানার কর্মকর্তা ইনচার্জ আহসান উল্লাহ চৌধুরী এ প্রতিনিধিকে জানান চুরি হওয়া মালামাল উদ্ধার ও
চুরির সঙ্গে জড়িত চক্রকে গেফতারের জোর চেষ্টা অব্যহত আছে।