আশাশুনি উপজেলার কাদাকাটি গ্রামের অধ্যাপক আমিনুল ইসলামের পিতা আলহাজ¦ মোস্তাফিজুর রহমান (৯০) ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি অইন্না ইলায়হি রাজেউন)।
মহিলা কলেজের অধ্যাপক আমিনুল ইসলামের পিতা মোস্তাফিজুর রহমান দীর্ঘদিন বার্ধক্য জনিত রোগে ভুগছিলেন। মঙ্গলবার (৮ জুন) বিকাল ৩.২০ টার দিকে তিনি কাদাকাটি ঐতিহ্যবাহী হাজী বাড়িস্থ নিজস্ব বাস ভবনে ইন্তেকাল করেন। বুধবার সকাল ১০ টায় মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হবে। মৃতকালে তিনি স্ত্রী ও ৪ পুত্র রেখে গেছেন।