দিঘলিয়া উপজেলার সদর ইউনিয়নের ফাতেমা মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। চোর গ্রীল কেটে কক্ষে ঢুকে ১৬ টা ল্যাপটপ ও অনযান্য মালামাল নিয়ে অবাধে পালিয়ে যায়।
দিঘলিয়া থানা সূত্রে জানা যায়, গত রোববার গভীর রাতে একটা সংঘবদ্ধ চোর চক্র দিঘলিয়া উপজেলার সদর ইউনিয়নের পানিগাতী বহুমূখী মাধ্যমিক বিদ্যালয়ে আসে। তারা এ সময় বিদ্যালয়ের আইসিটি কক্ষের জানালার গ্রীল কেটে ভেতরে ঢুকে এবং ১৬টা ল্যাপটপ ও অন্যান্য মালামাল নিয়ে অবাধে পালিয়ে যায়। এচুরির ব্যাপারে বিদ্যালয়ের প্রধাম শিক্ষক মোল্লা সাজ্জাদুল ইসলাম বাদী হয়ে দিঘলিয়া ৎানায় একটি মামলা দায়ের হয়েছে। মামলা নম্বর ৭,তারিখ ০৭/০৬/২০২১।