বগুড়ার আদমদীঘি থানায় নবাগত সিনিয়র সহকারি পুলিশ সুপার (সার্কেল) যোগদান করেছে। মঙ্গলবার দুপুরে আদমদীঘি সার্কেল অফিসে নবাগত সার্কেল নাজরান রউফ যোগদান করেন। তিনি ইতঃপূর্বে ময়মনসিংহ ডিআইজি অফিসে সহকারি পুলিশ সুপার পদে কর্মরত ছিলেন। এছাড়াও তিনি স্টাফ অফিসার-২ ডিআইজি এর দায়িত্ব পালন করেন। নবাগত সার্কেলের যোগদানের সময় উপস্থিত ছিলেন আদমদীঘি থানার কর্মকর্তা ইনর্চাজ জালাল উদ্দিন, ওসি(তদন্ত) আলমাস হোসেন সরদার, সান্তাহার পুলিশ ফাঁড়ির ইনচার্জ আরিফুল ইসলাম প্রমূখ।