বগুড়ার আদমদীঘি থানা পুলিশ মাদক বিরোধী এক অভিযান চালিয়ে মধ্যপান অবস্থায় মামা-ভাগিনাকে আটক করেছে। এ ঘটনায় থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের হয়েছে। আটক ওই দুই জনকে মঙ্গলবার পুলিশ বগুড়া আদালতে পাঠিয়েছে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার রাতে থানার এস আই হারুনুর রশিদ সংগীয় ফোর্সসহ উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের পশ্চিম সিংড়া ঢাকা রোড নামকস্থানে মাদক বিরোধী এক অভিযান চালিয়ে মদ্যপান অবস্থায় মামা জাহিদুল ইসলাম (৪০) ও ভাগিনা সোহানুর সাফি (২৩) কে আটক করে। জাহিদুল নন্দীগ্রাম উপজেলার বনগ্রামের মৃত আফছারের ছেলে এবং সোহানুর সাফি কাহালু উপজেলার ভোলতা গ্রামের রায়হানুল ইসলামের ছেলে। আদমদীঘি থানার কর্মকর্তা ইনর্চাজ জালাল উদ্দিন ওই দুই জনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। মঙ্গলবার দুপুরে আটক ওই মাদক সেবীকে বগুড়া আদালতে পাঠানো হয়েছে।